বালকের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

বালকের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়ন;   বালকের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনা মেমারি থানা এলাকায়। ধৃতের নাম অভিজিৎ ক্ষেত্রপাল। জামালপুর থানার নবগ্রামে তার আদিবাড়ি। বর্তমানে সে মেমারি থানার বসতপুরে থাকে। পুলিস জানিয়েছে, বছর এগারোর ওই বালকের বাড়ি বসতপুরেই।


 রবিবার বেলা সাড়ে ৩টে নাগাদ ওই বালককে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় অভিজিৎ। বালকের চিৎকার শুনে দুই মহিলা এসে তাকে উদ্ধার করেন। অভিযুক্ত পালিয়ে যায়। রাতেই ঘটনার কথা জানিয়ে বালকের বাবা মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। 


তার ভিত্তিতে পকসো অ্যাক্টের ৬ ধারায় মামলা রুজু করেছে পুলিস। রবিবার গভীর রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। মঙ্গলবার ধৃতকে পকসো আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.